আমার সম্পর্কে বিস্তারিত

সুহৃদ শহীদুল্লাহ

সুহৃদ শহীদুল্লাহর প্রধান মনোযোগ কবিতায়। পাশাপাশি অনুবাদ। বেশিরভাগ কবিতাকে ঘিরেই। এপর্যন্ত নিজের কবিতার বইয়ের সংখ্যা ৫ টি। প্রথম বই ’ঈশ্বরের অটোবায়োগ্রাফি’ প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। তারপর ‘আমার যুদ্ধাপরাধের কাহিনীসকল (২০০৭), জলপাই,  স্নেহ ও শর্করা (২০১২), শরীরসর্বস্ব, তুমি (২০১৪) এবং উদীয়মান সমাধিশিবির (২০১৫)। অনুবাদের বই তিনটি। রাইনার মারিয়া রিলকের ‘তরুণ কবির প্রতি চিঠি’ এবং সমসাময়িক ফরাসি কবি লিন্দা মারিয়া বারোসের ‘ রেজর ব্লেডে তৈরি বাড়ি’ এবং ‘হাইওয়ে এ৪ এবং অন্যান্য কবিতা’। সুহৃদের সম্পাদনায় ও অনুবাদে ২০১৯ সালে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হয়েছে ’তরুণ কবিকে বলি’।

এখন পর্যন্ত সুহৃদের কবিতা অনূদিত হয়েছে ফরাসি, জার্মান, রুমানিয়ান এবং ইংরেজি ভাষায়। ফরাসি অনুবাদে প্যারিস থেকে ২০১৮ সালে প্রকাশিত হয়েছে তাঁর বই: L’odeur d’antiseptique empoigne la ville। লা ট্রাডুকটেয়ার নামে প্যারিস থেকে প্রকাশিত একটি দ্বিভাষিক শিল্প-সাহিত্যের কাগজের সাথে জড়িত। প্যারিসে আন্তর্জাতিক ইঙ্গ-ফরাসি কবিতা উৎসবে নিজের কবিতা উপস্থাপনা করেছেন বেশ কয়েকবার।

প্রায় দু’দশক ধরে অন্যতম সম্পাদক হিসেবে সম্পাদনা করছেন লিটলম্যাগাজিন ‘শিরদাঁড়া’। লিটলম্যাগাজিন ও ওয়েবজিন ছাড়া কোনো প্রাতিষ্ঠানিক কাগজে লিখেন না সুহৃদ।